ভক্তের প্রতি উদ্ধত কষ্টকর আচরণ করলে কি হয়?




******হরে কৃষ্ণ******

কেউ যখন ভক্তের প্রতি উদ্ধত কষ্টকর আচরণ করে , তখন প্রকৃতির নিয়মে তাকে দণ্ড ভোগ করতে হয় । তার ফলে তার আয়ু, গুরুজনদের আশীর্বাদ এবং পুণ্যকর্মের ফল নষ্ট হয়ে যায় । তার দৃষ্টান্ত স্বরূপ আমরা এখানে দেখতে পাই যে , হিরণ্যকশিপু যদিও এমন শক্তি প্রাপ্ত হয়েছিলো যে , স্বর্গলোক সহ ব্রহ্মাণ্ডের সমস্ত লোক পরাভূত করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো বৈষ্ণবের প্রতি দুর্ব্যবহার করার ফলে , তাঁর তপস্যার সমস্ত ফল নষ্ট হয়ে গিয়েছিল। সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে (১০/৪/৪৬) বলা হয়েছে—

আয়ুঃ শ্রিয়ং যশো ধর্মং লোকানাশিষ এব চ ।
হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ ।।
অনুবাদঃ ‘‘কেউ যখন কোন মহাত্মার প্রতি দুর্ব্যবহার করে, তখন তার আয়ু, ঐশ্বর্য, যশ,ধর্ম,সম্পত্তি এবং সৌভাগ্য, সব নষ্ট হয়ে যায় ।

শ্রীল প্রভুপাদ কথামৃত.....
Source: Srimad Bhagavatam , canto-7, chapter-8, Bhaktivedanta purport of Text-3/4.
শ্রীমদ্ভাগবত, স্কন্ধ-৭,অধ্যায়-৮, শ্লোক-৩/৪ এর ভক্তিবেদান্ত তাৎপর্য।

0 Comments